শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে আগের দিনের মতোই সর্বশেষ ২৪ ঘণ্টায়ও করোনাভাইরাসে নতুন কোনো আক্রান্ত মিলেনি। এ নিয়ে পরপর দ্বিতীয় দিন করোনাশূন্য কাটালো চট্টগ্রাম।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর এগারো ল্যাবরেটরি, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ও এন্টিজেন টেস্টে গতকাল ৪৪৩ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন কোনো সংক্রমিত ব্যক্তি শনাক্ত না হওয়ায় জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৯ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯১ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই থাকলো। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।