রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্চ মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে সর্বশেষ গত মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে দেশের উদ্যোক্তারা। প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ।
সোমবার  রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য জানিয়েছে। প্রবৃদ্ধিতে বড় উলম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে। গত মাসে ৩৫৪ কোটি ৮০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য। গতবছরের মার্চে রপ্তানি আয় ছিল ৩০৭ কোটি ৬০ লাখ ডলার।
রপ্তানির এই প্রবৃদ্ধির পেছনে বড় অবদান রেখেছে তৈরি পোশাকখাত। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে উদ্যোক্তারা। তাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ওভেন পণ্য ছিল ১ হাজার ৪৩০ কোটি ৮৫ লাখ ডলারের এবং নীট পণ্য ১ হাজার ৭১২ কোটি ডলার।
্এছাড়া ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি থেকে মোট আয় এসেছে ৩ হাজার ৮৫৬ কোটি ৫৬ লাখ ডলার, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৪১ শতাংশ বেশি। বিগত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৮৯৩ কোটি ৮৩ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com