রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সেভিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে বার্সা

অসাধারণ একটি গোলে সেভিয়ার সঙ্গে বার্সেলোনার ব্যবধান গড়ে দিয়েছেন পেড্রি। গতকাল অনুষ্ঠিত লা লিগার ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে কাতালানরা। ওই জয়ে এই মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচে ১৯ বছর বয়সি পেড্রির জাদুকরি গোলের আগে সেভিয়ার বিপক্ষে বলতে গেলে ধুকতে হয়েছে বার্সাকে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া বল দারুন দক্ষতায় পেড্রি জালে জড়িয়ে দিলে  ১-০ গোলে জয়লাভ করে বার্সেলোনা।
সম্প্রতি ধারবাহিক জয়ের মধ্যে রয়েছে কাতালান জায়ান্টরা। আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে তারা ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে।
তবে মাদ্রিদের সঙ্গে এখনো ১২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সা। যে কারণে এই ব্যবধান কমিয়ে শিরোপার ভাগিদার হওয়াটা তাদের পক্ষে অসম্ভব। তবে তালিকার দ্বিতীয় অবস্থান নিয়ে মৌসুম শেষ করার সুযোগ এখন সৃস্টি হয়েছে। এটিও দলটির জন্য কম অর্জন নয়। কারণ কয়েকমাস আগেও বার্সা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহের সৃস্টি হয়েছিল। নভেম্বরে জাভি যখন দলটির দায়িত্বভার গ্রহন করেন তখন একেবারেই নেতিয়ে পড়েছিল বার্সেলোনা। দলটি তালিকার  নবম স্থানে অবস্থান করছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com