শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল দুপুর ১টায় প্রকাশ করা হবে। সোমবার ফল প্রকাশের কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক উপস্থিত থাকতে পারবেন না মর্মে তা একদিন পেছানো হয়।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে ফল প্রকাশনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়।