সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার সন্ধ্যায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরিয়ে নেয়ার পর তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘এভারকেয়ার হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে কিডনি, লিভার, হার্টসহ একাধিক পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড আবারও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বলেছে। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘চেয়ারপারসন যখন আদালতে গিয়েছিলেন তখন হেঁটেই গিয়েছিলেন। এখন শারীরিক জটিলতা এমন পর্যায়ে গেছে যে তাকে অন্যের সহযোগিতায় হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। অথচ তার অসুস্থতা নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করে।’