শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তা করতে আগ্রহ প্রকাশ এবং ঢাকা-ওয়াশিংটন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর উপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মতি প্রদানের মধ্যে দিয়ে দু’দেশের আট রাউন্ড নিরাপত্তা সংলাপ শেষ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাম্বাসেডর বনি ডেনিস জেনকিন্স বুধবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত বৈঠকে, উভয় পক্ষ দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে শক্তিশালী করার ‘মৌলিক চুক্তি’ জেনারেল সিকিউরিটি অব মলিটিারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) এবং একুইজিশন ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ)-এর মতো প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গঠনমূলক আলোচনা করেছে।