মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সত্যি বিয়ে করছেন রণবীর-আলিয়া?

এর আগে অনেকবারই বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের খবর এসেছে। প্রতিবারই গুঞ্জন পর্যন্তই থেকে গেছে। তবে এবার শুধু বিয়ের খবরই নয়, বিয়ের ভেন্যু, দিনক্ষণ, অনুষ্ঠানের বিবরণ, অতিথি তালিকা পর্যন্ত প্রকাশ করছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো। অথচ এই দুই তারকা কিংবা তাদের পরিবারের কেউ-ই বিষয়টির কোনো সত্যতা নিশ্চিত করেননি। বরং আলিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বিয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না। মনে হচ্ছে আমার চেয়ে অন্যরা আমাকে বিয়ে দিতে বেশি আগ্রহী। তবে আমার কাছের অনেকেই বলেছেন, এখনই বিয়ে করা ঠিক হবে না।’ রণবীর কাপুরও সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে, মিডিয়ার সামনে বিয়ের তারিখ ঘোষণা করব!’

বিয়ের খবরের কোনো নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও দুই তারকার ভক্তরা দেদার গিলছে তাদের বিয়ে-সংক্রান্ত খবরগুলো। তাতে বলা হচ্ছে, ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে তাদের বিয়ের আসর বসছে। মুম্বাইয়ে রণবীরের পৈতৃক ভিটেতে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে তাদের বিয়ে হবে। এখানেই রণবীরের বাবা-মা, অর্থাৎ ঋষি ও নিতু কাপুর গাঁটছড়া বেঁধেছিলেন। আলিয়া-রণবীরের বিয়ের আসর যে তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ অনেকে উপস্থিত থাকবেন। এদিকে খবর যে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিয়ের দিন আমন্ত্রণ জানানো হয়েছে। কিছুদিন আগে কিং খান ‘পাঠান’ ছবির শ্যুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরেছেন। বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। এই রাতে হাজির থাকার কথা করণ জোহর, মনীশ মালহোত্রা, আনুশকা রঞ্জন, আকাক্সক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর ছাড়া অনেকের। বিয়ের পর্ব চুকে গেলে শুধু ফিল্মি দুনিয়ার বন্ধুদের জন্য এক পার্টি রাখতে চলেছেন আলিয়া ও রণবীর। এপ্রিলের শেষের দিকে তারা এই পার্টি রাখতে পারেন। তাদের পার্টিতে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। রণবীর ও আলিয়া প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে। আয়ান মুখার্জি পরিচালিত এই ছবি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। এই ছবির সেট থেকে আলিয়া আর রণবীরের একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আলিয়ার ছোটবেলার ‘ক্রাশ’ রণবীর। এমনকি আলিয়া তার ঘরে রণবীরের এক বিশাল পোস্টার লাগিয়েছিলেন। খবর সত্য হলে সেই রণবীরের জীবনসঙ্গী হতে চলেছেন আলিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com