শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কিছু দেশকে ভ্যাকসিনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন : আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দেশকে, যারা এখনও টিকা দেয়ার লক্ষ্য থেকে অনেক দূরে,  তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের অবদান বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন,‘দুর্ভাগ্যবশত, কিছু দেশ এখনও তাদের টিকা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানী এবং ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভী আয়োজিত ‘২০২২ গ্যাভী কোভ্যাক্স এএমসি সামিট:ব্রেক কোভিড নাও’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে পূর্বধারণ কৃত ভিডিও বার্তায় একথা বলেন।
গ্যাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট  দ্বারা সমর্থিত নি¤œ-আয়ের দেশগুলির জন্য দাতা তহবিলে  ৩ দশমিক ৮ বিলিয়ন ইউএস ডলারসহ কোভ্যাক্স-এর জন্য জরুরি আর্থিক সহায়তায় কমপক্ষে ৫ দশমিক ২ বিলিয়ন ইউএস ডলার সংগ্রহে সহায়তা করার লক্ষ্যে   নেতা-স্তরের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা স্টেকহোল্ডারদেরকে সকল দেশে টিকা প্রদানে সাহায্য করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন,‘আমি উন্নয়ন অংশীদারদের কোভ্যাক্স এএমসি-তে তাদের অবদান এবং ভ্যাকসিন বাড়ানোর জন্যও আহ্বান জানাচ্ছি।’
তবে তিনি নিশ্চিত করেছেন যে তার দেশ ভ্যাকসিনের সমতা নিশ্চিত করতে তার অংশটি করতে প্রস্তুত এবং গ্যাভী ও কোভ্যাক্স এর সাথে সর্বদা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেছেন যে কোভিড-১৯ মহামারী জনস্বাস্থ্যের জরুরী পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে শক্তিশালী করেছে।
তিনি বলেন,‘কোভ্যাক্স ফ্যাসিলিটি এই উদ্দেশ্যে আমাদের একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম অফার করেছে। ভবিষ্যতের মহামারী মোকাবেলা করার জন্য আমাদের এই প্ল্যা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com