রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
স্বাভাবিকভাবেই প্রত্যেক ক্রীড়াবিদের স্বপ্ন থাকে তার সন্তানও যেন, ক্রীড়াবিদ হয়। কিন্তু পাকিস্তানের সাবেক ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ সেটা চান না।
সরফরাজ জানান, আমি চাই না সে ক্রিকেটার হোক। একজন ক্রিকেটার হতে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি চাই না, আমাদের ছেলের ক্ষেত্রে এমনটা হোক।
২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় সরফরাজের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের পর পাকিস্তান অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সরফরাজ। এরপর ২০১৭ সালে ওয়ানডে ও টেস্টেরও দায়িত্ব পান তিনি। তার নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলে পাকিস্তান।
সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দারুণ পারফরমেন্স ছিলো সরফরাজের। ৩৭টি টি-টোয়েন্টিতে তার অধীনে ২৯টি জয় ও ৮টি হার ছিলো পাকিস্তানের। আর ৫০টি ওয়ানডেতে ২৮টিতে জয় ও ২০টিতে পরাজয়। তবে টেস্টে অধিনায়ক হিসেবে ভালো করতে পারেননি সরফরাজ। ১৩ টেস্টে মাত্র ৪টিতে জয়, ৮টিতে হার ও ১টিতে ড্র করেছে।