সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ে নিয়ে তাপসীর পরিকল্পনা

তাপসী পান্নু প্রেম করছেন, সে তো সবারই জানা। কিন্তু গণমাধ্যমে এ নিয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। শুধু কি তাই! প্রেম বা বিয়েও যে তিনি করবেন চলচ্চিত্রের বাইরের কাউকে, এ ইঙ্গিত আগেই দিয়েছিলেন। তাপসী সেটাই করেছেন। প্রেম করছেন ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে। সারাক্ষণ অ্যাকশন কাটের সঙ্গে বসবাস পান্নুর। বাড়ির মানুষটিও যদি হয় সেই অঙ্গনের, তবে আর ‘জীবন’ রইল কোথায়! তাই একেবারে অন্য পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছেন তাপসী। সম্প্রতি নিজেদের এই বৈচিত্র্যময় জীবন নিয়ে মুখ খুলেছেন একটি সাময়িকীর কাছে। আলাপে ওই সাময়িকী জানতে চেয়েছিল, বিয়ের কেমন আয়োজন পছন্দ তাপসীর? অভিনেত্রীর উত্তর ছিল, ছিমছাম। একেবারে নাটকীয়তাহীন সাধারণ এক আয়োজনে বিয়ে করতে চান তিনি। তিনি মনে করেন, তার বিয়ের আয়োজনে থাকবে নাচ, খাবার এবং অবশ্যই তা হতে হবে মাত্র এক দিনের। সাধারণত তারকাদের বিয়ে নিয়ে হইহুল্লোড় পড়ে যায়। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে নানা ফন্দি আঁটতে হয়। শুধু তা-ই নয়, কেউ কেউ একেবারে বিদেশে চলে যান, উটকো ঝামেলা এড়িয়ে বিশেষ ও গোপন গন্তব্যে বিয়ে করবেন বলে। কিন্তু তাপসী ঘরের খবর পরকে বলতে নারাজ। তাই বিয়ের মতো পারিবারিক আয়োজন চান একেবারে নিজের মতো করে। এর আগেও তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘নানা কারণেই আমি ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম করতে চাই না। আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রাখতে চাই। আমি সব সময় তাদের সঙ্গে তোলা ছবিই শেয়ার দিই, যারা আমার জীবনের সঙ্গে যুক্ত। ম্যাথিয়াসও তাই, যে আমার সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে আছে।’

অনেকগুলো কাজ হাতে আছে তাপসীর। সামনে ব্লার, শাবাশ মিঠু, ওহ লাড়কি হ্যায় কাহান ও দোবারা ছবিগুলোতে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com