শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
জেলার পীরগঞ্জ উপজেলায় আজ দু’জন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
দাফনকৃত দু’জন বীর মুক্তিযোদ্ধা হলেন- উপজেলার কাবিলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত আমির উদ্দিনের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু (৭৫) এবং উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর উত্তরপাড়ার মরহুম কাশেম আলী কবিরাজের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৭৩)।
আজ রোববার সকালে ও বিকালে পৃথক নামাজে জানাজার পর ওই দুই বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আজ রোববার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও প্রোস্টেট জটিলতায় ভুগছিলেন।
এদিকে, দু’জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।