রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পেঁয়াজে শুধু স্বয়ংসম্পূর্ণতা নয়, রপ্তানিও করতে পারব : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পেঁয়াজ উৎপাদনে দেশ শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, আগামী কয়েক বছরের মধ্যে রপ্তানী করতে সক্ষম হবে।
তিনি বলেন, বছরে ৮ থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানী করতে হয়। আমাদের প্রয়োজনের সময় বিদেশ থেকে প্রয়োজনীয় পেঁয়াজ পাওয়া না যাওয়ায় দেশে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। এজন্য আমরা পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। ভোলায় বারি উদ্ভাবিত বারি-৪ জাতের পেঁয়াজের ফলন ভালো ও সুস্বাদু। এটিকে আমরা সারাদেশে ছড়িয়ে দেব।
ড. আব্দুর রাজ্জাক আজ জেলার সদর উপজেলার চর মনশা গ্রামে সমন্বিত ফল বাগান, বারোমাসি আম, সূর্যমুখী, চীনা বাদামসহ তেল জাতীয় ফসল ও পেঁয়াজের মাঠ পরিদর্শনকালে এ কথা বলেন।
ভোলার লবণাক্ত জমিতে চাষ হচ্ছে ব্রি ধান ৬৭, বিনা ধান ১০। এছাড়াও অঞ্চলটিতে ভুট্টা, মুগ, সয়াবিন, সূর্যমুখী ও শশার আবাদ দিন দিন বাড়ছে। এখানে পেঁয়াজ, বার্লি ও পুঁইশাকসহ বিভিন্ন সবজি ফসল চাষ খুবই সম্ভাবনাময়। সরকারের প্রণোদনা পুনর্বাসন র্কাযক্রমের ফলে এসবের আবাদ দিন দিন বাড়ছে।
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ।
এ সময় মাঠে কর্মরত কয়েকজন কৃষি শ্রমিকের কাছে তাদের মজুরি, চালের দাম ও বা অন্য কোন অভাব আছে কিনা তা জানতে চান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com