শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

করোনায় শনাক্তের হার ০.৮০ শতাংশ

সারা দেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল। এ নিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য দিন গেল।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com