সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে যা হয়েছে তা ‘দুঃখজনক’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘর্ষের জায়গা নেই।
শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে একজন শিক্ষকের বিরুদ্ধে যা করা হয়েছে তা দুঃখজনক। আমরা আমাদের পদ্ধতিতে বিষয়টি দেখছি।”
মন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যাবার জন্য ধর্মীয় সম্প্রীতি ধরে রাখা দরকার একইসঙ্গে আমাদের শিক্ষকদের নিরাপত্তা দরকার। আমাদের বিজ্ঞান প্রযুক্তি নিয়েও এগিয়ে যেতে হবে। সেখানে শিক্ষকের মর্যাদার ও নিরাপত্তার দিকও আমার দেখতে হবে। শিক্ষায় এগিয়ে যেতে হলে শিক্ষকের সামাজিক এবং আর্থিক নিরাপত্তাও দিতে হবে।