মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার খেসারত পেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত শুক্রবার রাতে এমন সিদ্ধান্তই জানায় অস্কার আয়োজন সংস্থা অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। এবারের অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে স্মিথের চড় কা-ের পর বিশ্বব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়। তাই আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ও সিইও অ্যাকাডেমির সদস্যদের একটি চিঠি দেন। যে চিঠিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সে-সময় জানানো হয়, বোর্ড অভিনেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। যদিও এর আগে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন স্মিথ। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমার আচরণের জন্য যে কোনো রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।’ শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com