শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

অনেক ডায়রিয়া রোগী দ্বিতীয়বার ভর্তি হচ্ছে হাসপাতালে

আইসিডিডিআরবি হাসপাতালে গতকাল সরেজমিনে এমন অন্তত ১০ জন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা হয়। এসব রোগীকে দ্বিতীয়বার ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালে শয্যাসংকটে রোগীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কিছু পরামর্শ দিয়ে বাসায় ফিরিয়ে দেওয়া হয়। হয়তো তারা পরামর্শগুলো সঠিকভাবে প্রতিপালন করে না। এ কারণে আবারও তাদের হাসপাতালে আসতে হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে দ্বিতীয়বার ভর্তির ঘটনা প্রতিবছরই ঘটে। তবে এবার আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় দ্বিতীয়বার ভর্তির সংখ্যাও বেশি।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়রিয়া বিভাগে গিয়ে দেখা যায়, হাজারীবাগের জয়নাল আবেদিন (৫৭) গত ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক দিন পর চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান। কিন্তু অবস্থার অবনতি হলে দুই দিন পর আবারও তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আইসিডিডিআরবি হাসপাতালের পরিচালক ডা. বাহারুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘এটা সত্য যে অনেক রোগীকে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটা সব সময়ই হয়ে থাকে। এবার ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রি-অ্যাডমিশনের সংখ্যাও বেড়েছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com