শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ইউক্রেনে ৮৬ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছে, তারা শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালিয়েছে। এগুলোর অবস্থান হচ্ছে মধ্য-পূর্বাঞ্চলের শহর দনিপ্রো, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের দেওয়া তথ্য মতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে: দুটি নিয়ন্ত্রণ পয়েন্ট, দুটি গোলাবারুদ গুদাম, তিনটি দাহ্য পদার্থের গুদাম ও ৪৯টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com