রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে।
আজ সোমবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বিএসটিআই’র হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু করা হলো।
রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএসটিআই’র মহাপরিচালক (ডিজি) ড. মোঃ নজরুল আনোয়ার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হালাল সার্টিফিকেট তুলে দেন।