রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
পুলিশের সামনে নৃশংস হত্যার ভিডিও ভাইরাল, নেপথ্যে ভারতীয় গরুর ব্যবসা
শেরপুরে শ্রীবরদী উপজেলার এক গ্রামে পুলিশের সামনে শেখবর আলী (৪৫) নামে একজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার নেপথ্যে ভারতীয় চোরাই গুরুর ব্যবসা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সরেজমিনে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে গিয়ে নিহতের আত্মীয় ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
নিহতের বোন মাহমুদাসহ এলাকাবাসী জানান, বছর পাঁচেক আগে ভারতীয় চোরাই গরুর ব্যবসা নিয়ে মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকো ও নিহত শেখবর আলীর মারপিট হয়। মারপিটের একপর্যায়ে জিকোকে দা দিয়ে গলায় কোপ দেয় শেখবর। এ ঘটনার পর থেকেই শেখবর আলী স্ত্রী সন্তান নিয়ে এলাকা ছাড়েন এবং দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করছিলেন।
মাহমুদা বলেন, ভারতীয় গরুর ব্যবসা করত শেখবর। শেখবরের কাছে গরু প্রতি এক হাজার করে চাঁদা চেয়েছিল জিকো। কিন্তু আমার ভাই জিকোকে চাঁদা দিতে চায়নি। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শেখবরকে গলা টিপে ধরে জিকো। শেখবর রাগে জিকোর গলায় দা দিয়ে কোপ দেয়। তবে এ ঘটনায় মামলা না করে জিকো জানায়, শেখবর যেদিন বাড়িতে আসবে সেদিন তাকে মারবে। নিহতের বোন বলেন, ঘটনার পাঁচ বছর পর পুলিশ ও শত শত মানুষের সামনে জিকো জবাই করে মেরে ফেলল আমার ভাইকে।