রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
FILE PHOTO: A 3D printed oil pump jack is seen in front of displayed OPEC logo in this illustration picture, April 14, 2020. REUTERS/Dado Ruvic রাশিয়ার ওপর বর্তমান ও সম্ভাব্য নিষেধাজ্ঞা তেল সরবরাহের ইতিহাসে ‘করুণতম’ পরিস্থিতি তৈরি করতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সতর্ক করেছে তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিনদো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেছেন, রাশিয়া থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয় সেই পরিমাণ তেল অন্য কোনো দেশ থেকে বিকল্প উপায়ে সরবরাহ করা সম্ভব না।
তার মতে, নিষেধাজ্ঞার কারণে এখন প্রতিদিন ৭ মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে বিশ্ববাজারে আসছে। তিনি জ্বালানি বিষয়ে ইইউকে ‘বাস্তবধর্মী’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।