শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি)-তে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সচিবের আমন্ত্রণ সাদরে গ্রহন করেন এবং তাকে ধন্যবাদ জানান।
এতে বলা হয়, ‘দুই নেতার মধ্যে ১২ মিনিট ধরে চলা আলোচনার সময় তিনি (শেখ হাসিনা) জিসিআরজিতে যোগদানের আমন্ত্রন-অত্যন্ত আনন্দের সঙ্গে করেছেন।’
আন্তোনিও গুতেরেস মঙ্গলবার তার জিসিআরজি-র প্রাথমিক সুপারিশমালা প্রকাশ করেছেন, যা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে ক্ষুধা সংকটের প্রতিক্রিয়া হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের সূর্যমুখী তেল সরবরাহ করে অর্ধেকেরও বেশি এবং দু’দেশ বিশ্বের গমের প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গম সরবরাহের অর্ধেকেরও বেশি ইউক্রেন একাই সরবরাহ করে।
যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি-শুধু খাদ্য নয়, জ্বালানি ও সারের ক্ষেত্রেও ও অব্যাহত রয়েছে।
একই প্লাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্য নেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।
গ্রুপটির উদ্দেশ্যে পূরণে উচ্চ পর্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা।