রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন জংলীটিলা আর্মি ক্যাম্প এর আশেপাশের এলাকাটি দুর্গম পাহাড়ি অঞ্চল। ফলে সেখানকার পাহাড়িদেরকে সুপেয় পানির জন্য একমাত্র পাহাড়ের ঝিরির ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে ঝিরির পানিও শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির চরম সংকটে পড়ে ওই এলাকার পাহাড়ি জনগোষ্ঠী। এ সংকট নিরসনে এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি এর নির্দেশনায় এবার এগিয়ে এসেছে মহালছড়ি জোন।