সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল রয়েছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে গতিশীল রয়েছে।
তিনি আজ ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির আসাদগেটস্থ ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত “ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  এসময় তিনি সকলকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষ্যে শুভেচ্ছা জানান।
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। অনুষ্ঠানে সমিতির সভাপতি স্পিকারকে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকা-ের অব্যাহত ধারার সাথে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com