সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই তার মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেই রেকর্ড ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন ইমরান খান। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ইসলামাবাদে। তবে ইতিপূর্বে কোনও প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হতে হয়নি। ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়।
পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোলান্ড লু-র হুমকিমূলক বার্তা নিয়ে অভিযোগ করেছিলেন। ইমরান বলেছিলেন, তাকে পাকিস্তানের ক্ষমতা থেকে সরানোর জন্য বিদেশি চক্রান্ত হচ্ছে।
ইমরান আরও বলেছিলেন, যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠেপড়ে লেগেছে বিদেশি শক্তি। ওয়াশিংটনের পাকিস্তানি দূতকে এই হুমকি দেয়া হয়েছে। তিনি পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য লড়ছেন বলেও দাবি করেছিলেন ইমরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তারা কোনো হুমকি দেয়নি।
রবিবার দি ইসলামাবাদ টাইমসে আল্লামা স্যার মোহাম্মদ ইকবালের পুত্রবধূ এবং অবসরপ্রাপ্ত বিচারক নাসিরা জাভেদ ইকবালের একটি কলাম প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইমরান খানের ক্ষমতা হারানোর কারণ ব্যাখ্যা করেছেন।