রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আগামী অর্থবছরে এডিপিতে ব্যয় বাড়ছে ২১ হাজার কোটি টাকা

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে এসব তথ্য। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সংসদে বাজেট বিল উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, এর বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে। তাঁরা বলছেন, শুধু বড় আকারের বাজেট প্রস্তাব করলেই হবে না। সরকারকে আয় অনুযায়ী ব্যয়ের হিসাব করতে হবে। যাতে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। এর পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে অত্যধিক গুরুত্ব দিতে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও রাজনৈতিক প্রকল্প না নিতে।

সূত্র বলছে, ২০২১-২২ অর্থবছরের তুলনায় এবার প্রাক্কলিত জিডিপিও বেড়েছে অনেকটা। চলতি বছরের জিডিপির আকার ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ কোটি টাকা। আর আগামী অর্থবছরে প্রাক্কলিত জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ১২ হাজার ৮৪৯ কোটি টাকা। সে হিসাবে জিডিপির আকার বেড়েছে আট লাখ ৩৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম কালের কণ্ঠকে বলেন, ‘আসন্ন বাজেটে যে খুব বেশি পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ বাড়ছে এমনটা নয়। তবে আমাদের প্রত্যাশা থাকবে সরকার যেন বাজেট যেভাবে দেয় ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করে। সরকারের আয় ও ব্যয়ের বিষয়টি যেন মাথায় থাকে। ’

তিনি আরো বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন তাই কোনো রাজনৈতিক অথবা অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি যেহেতু স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ তাই এই খাতে বরাদ্দ বাড়ানো এবং তা বাস্তবায়নের হারও বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com