শনিবার, ১১ Jul ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া না থাকায় রবিবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন আফগান তারকা রশিদ খান। অধিনায়কত্ব পেয়ে তার একটি স্বপ্নও পূরণ হয়েছে। দলের জয়েও রশিদ রেখেছেন বড় অবদান। ম্যাচ শেষে জানালেন, নিজেকে অলরাউন্ডারই ভাবেন তিনি।বল হাতে ৪ ওভারে ২৯ রান দেওয়ার পর দলের বিপদের সময় রশিদ জ্বলে উঠেন ব্যাট হাতেও। ডেভিড মিলারের সঙ্গে জুটি গড়ে তিনি খেলেছেন ২২ বলে ৪০ রানের ইনিংস। এরমধ্যে ক্রিস জর্ডানের এক ওভারেই নিয়েছেন ২৩ রান।