শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই। আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে এ সংলাপের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এ সংলাপ শুরু করেন সিইসি।
সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ করছি।