সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইলিয়াস আলীর মেয়ে অনেক কষ্ট নিয়ে আমাদের সামনে আসে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মেয়ে এখন আমাদের সামনে আসে না, অনেক কষ্ট নিয়ে আসে না।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। ‘ইলিয়াস আলীসহ সব গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে বিএনপি।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে বিএনপির এই নেতা নিখোঁজ হন।

বিএনপি মহাসচিব বলেন, আমার মনে আছে, যখন ইলিয়াস আলী গুম হয়ে যায়, তখন আমি তার বাসায় গিয়েছিলাম, তার ছোট মেয়ের বয়স ছিল তখন ছয় বছরের মতো। সে শূণ্য একটা দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে ছিল। প্রায় প্রত্যেক বছর আমি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাই। এখন দেখা করতে গেলে তার মেয়ে আমাদের সামনে আসে না, অনেক কষ্ট নিয়ে আসে না। বলে, ‘তোমরা আসো কিন্তু আমার বাবা তো ফিরে আসে না’।

মির্জা ফখরুল বলেন, গুম হয়ে যাওয়া প্রায় প্রত্যেকটি পরিবারের একই অবস্থা। আমার উত্তরার বাসার পাশেই দক্ষিণখান। সেখানে একজন মহিলা আছেন, তার ছেলে মুন্না গুম হয়ে গেছে। বাবা এক বছর বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজতে-খুঁজতে মারা গেছেন। আর মা এখন অসহায় অবস্থায় আছেন। তার ঘর ভাড়াও থাকে না। আমরা চেষ্টা করি অত্যন্ত সীমিতভাবে তাদের পাশে থাকার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি পরিবারের খবর রাখেন। আমাদের মানবাধিকার সেল চেষ্টা করে গুমের বিষয়টিকে আন্তর্জাতিকভাবে কাজ করার জন্য। তারা সফলও হয়েছে।

‘গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য, চিরদিন ক্ষমতায় থাকা’ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের বারবার মনে হয়েছে, এটা তাদের পুরানো অভিলাষ যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা ক্ষমতায় থাকব। ‘৭৫ সালেও তারা বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু টিকতে পারেনি। এখন কৌশলটা বদলে দিয়ে ভিন্ন আঙ্গিকে আবার একদলীয় শাসন ব্যবস্থার চেষ্টা করছে। এখানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের তারা নিশ্চিহ্ন করে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com