শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এ্যাথলেটিকোর ফেলিক্সের

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়টাতে আর মাঠে নামা হচ্ছে না এ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুয়াও ফেলিক্সের। রোববার এস্পানিয়লের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ফেলিক্স।
ওয়ান্ড মেট্রোপলিটানোতে এই ইনজুরির কারনে প্রথমার্ধের পর আর মাঠে নামা হয়নি এই পর্তুগীজ তারকার। ইনস্টাগ্রামে এ সম্পর্কে ফেলিক্স লিখেছেন, ‘দূর্ভাগ্যবশত : আমি যা ভেবেছিলাম তা হয়নি। অত্যন্ত হতাশার সাথে জানাচ্ছি মৌসুমের বাকি সময়টা আমি আর এ্যাথলেটিকোকে সহযোগিতা করতে পারলাম না। এখন আমি একমাত্র পাশে থেকে এ্যাথলেটিকোকে সহযোগিতা করতে পারবো। একইসাথে মাঠে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’
ফেলিক্সের অনুপস্থিতিতে লা লিগায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার পথে বড় ধাক্কা খেলো দিয়েগো সিমিওনের দল। এস্পানিয়লের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফেলিক্সের পরিবর্তে মাঠে নেমেছিলেন থমাস লেমার। তিনিও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ছে বলে ক্লাবের পক্ষ থেকে সোমবার নিশ্চিত করা হয়েছে। ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘হুয়াও ফেলিক্স ও থমাস লেমার দুজনেই বাম থাইয়ের হ্যামস্ট্রিং পেশীর ইনজুরিতে ভুগছেন।’
সেভিয়া ও বার্সেলোনার সাথে সমান ৬০ পয়েন্ট নিয়ে এ্যাথলেটিকো লা লিগা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তিন পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে রিয়াল বেটিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com