শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ খুবই দুঃখজনক: শিক্ষামন্ত্রী

ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রায়শই দেখি ঢাকা কলেজ ও এর আশপাশের ব্যবসা-প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের সঙ্গে ছাত্রদের বাগ্‌বিতণ্ডা হয় এবং অনেক সময় তা সংঘর্ষে রূপ নেয়। এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করা দরকার সকল কিছু করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্টিক হাউসে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল ঈদের ছুটিতে বন্ধ হলেও ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই তাই আজ থেকেই এই কলেজে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আগামী ৫ মে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ঢাকা কলেজও খোলা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com