রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা গ্রামের ঘুন্টি এলাকার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ওপর দুই পাশে দুটি শীল কড়ই (রেইন্ট্রি) গাছ হেলে যাওয়ায় পণ্যবাহী গাড়ি চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। নিত্যদিন দূরপাল্লার গাড়ি চালকেরা এ নিয়ে সমস্যায় পড়ছেন। অনেকের মতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে হেলে যাওয়া গাছ দুটি না কাটলে যেকোনো সময় গাছ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি জনসাধারণের প্রাণহানি ঘটার শঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকা ও বাজার হতে প্রায় ৫০০ মিটার পূর্বে ও বুড়িমারী স্থলবন্দর থেকে প্রায় চার কিলোমিটার পূর্বে মহাসড়কের ওপর দুটি শীল কড়ই গাছ দীর্ঘদিন ধরে হেলে রয়েছে।