শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আশা করি দু’একদিনে রাজধানীর যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দু’একদিনের মধ্যে রাজধানীর যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতরের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী,পুলিশ বিভাগ যথাসাধ্য চেষ্টা করছেন। আগামী সাত দিনে তারা কী করবেন তার একটি কর্মপদ্ধতিও তারা বের করেছেন। আশা করি দু’একদিনের মধ্যে যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে, আমি আশা করি।

যানজটের কারণ তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরে অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভারগুলোর কারণে কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের এ যানজটের সেটি একটি কারণ।  এরপর দীর্ঘদিন পর কোভিডের পর সব কিছু খুলেছে আবার ঈদও এসে গেছে। সবাই মার্কেটমুখী। ঘর থেকে বের হয়ে সবাই এসব জায়গায় যাতায়াত শুরু করেছেন, যানজটের কিছু কারণের মধ্যে এগুলোও কারণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com