মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা চলছে

জেলার বিসিক কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা-১৪২৯। বিসিক শিল্পনগরী ঘোষের চরের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। শেষ হবে ২৮ এপ্রিল।
আজ বিসিক ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল বারিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৯ এপ্রিল গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), গোপালগঞ্জ-এর প্রশাসন ও বিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেলার ৩০টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত, কারু ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য যেমন-শতরঞ্জী, চামড়াজাত পণ্য, মৃৎশিল্প, সুঁচিশিল্প, খাদি পাঞ্জাবী, আঁচার, দেশীয় খেলনা, মেয়েদের পোশাক, তাল পাতার পাখা প্রভৃতি পণ্য সামগ্রী স্থান পেয়েছে।
এ মেলায় ক্রেতা সাধারণগণ স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, শতরঞ্জী, খাদি পাঞ্জাবীসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com