রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্ব-দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে বিজয় ঘোষণার পর শহরটির সর্বশেষ প্রতিরোধ দূর্গ আজভস্টাল ইস্পাত কারখানাকে এমনভাবে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন, যাতে সেখান থেকে একটা মাছিও পালাতে না পারে।
প্রায় দুই মাস ধরে অবরোধের পর ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেখানকার আজভস্টাল ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে।
রুশ সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘এতে কষ্ট করে প্রবেশ করার বা বোমা বর্ষণ করার দরকার নেই। তারচেয়ে বরং শিল্প এলাকাটি এমনভাবে অবরোধ করুন, যাতে একটি মাছিও পালাতে না পারে’।