শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

যে উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দুই দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে যান। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটরস ডায়েরিতে লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভাগ্য’। গান্ধী আশ্রমে এ সময় বরিস জনসনকে ভারতের ঐতিহ্যবাহী চরকা ঘোরাতে দেখা যায়।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১০০ কোটি পাউন্ডের বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য সরকার। এছাড়া শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জনসন। তার এই ভারত সফরের মূল উদ্দেশ্য হলো ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং গুজরাতি শিল্পপতিদের কাছ থেকে ব্রিটেনে বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করা।

বরিস আশা করছেন যে, গুজরাটি শিল্পপতিদের সঙ্গে বৈঠক বা সাবরমতী আশ্রমে তার সফর ব্রিটেনে বসবাসকারী গুজরাটিদের মন গলাতে সাহায্য করবে। ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের ৫০ শতাংশই গুজরাটি বংশোদ্ভূত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com