সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। তবে ক্ষমতাচ্যুত হলেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। গত বুধবার রাতে তার দল পিটিআই আয়োজিত ইমরান খানের টুইটারের ভার্চুয়াল সভায় রেকর্ড সংখ্যক মানুষের যোগদান যেন সেটাই প্রমাণ করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে এতে প্রায় ৫ লাখ মানুষ যোগ দিয়েছে।
টুইটারের নতুন ফিচার টুইটার স্পেসের মাধ্যমে ইমরানের সাবেক ফোকাল পারসন ডক্টর আরসালান খালিদ, জিবরান ইলিয়াস এবং মইজ উর রহমান ওই সভার আয়োজন অক্রেন। সভায় সারা বিশ্ব থেকে ৪ লাখ ৭৪ হাজার মানুষ যোগ দেন। এবং এক সঙ্গে সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার মানুষ ওই ভার্চুয়াল সভায় যোগ দেন। যা টুইটার স্পেসে একটি নতুন রেকর্ড।
এছাড়া ৮০ মিনিটের ওই লাইভ সেশনের ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ২০ লাখ টুইটার ইউজার দেখেছেন।