সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিশ্বের শতকোটি মানুষের ধর্ম ইসলামের সম্মানজনক প্রতীকসমূহের ওপরে আঘাত করা ও অবমাননাকরা পশ্চিমাদের মানসিক রোগে পরিণত হয়েছে। ইসলামবিদ্বেষী এক শ্রেণি লেখক, রাজনীতিবিদদের অব্যহত মিথ্যা প্রচারণার ফলে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ফোবিয়ার মহামারি তৈরি হয়েছে ও কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার প্রবণতা দিন দিন বাড়ছে। যা বিশ্বব্যাপী অশান্তি বাড়াচ্ছে ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে।
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে সুইডেনে কোরআন অবমাননা এবং মসজিদে আল-আকসায় মুসলমানদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।