সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সরকারের ভিশন-৪১ অর্জনের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি এবং গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রচারনা অভিযান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে সকল সেক্টরে ডিজিটাইজেশন নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন আমাদেরকে ডিজিটাইজেশন আপডেট করতে হবে।
আবুল কালাম আজাদ আজ বাসস বোর্ডরুমে অনুষ্ঠিত ”কমপ্লেইন্টস এন্ড রেমিডিস”এবং “ই-গর্ভনেন্স এন্ড ইনোভেশন এ্যকশন প্লান” শীর্ষক দুটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান দুটি কর্মশালায় মুখ্য বক্তা হিসাবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবির সিদ্দিকি রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন।