রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে দ্রুতগতিতে কাজ করছে বিআরটি প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ

আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলার চান্দনা বাইপাস ও ভোগড়া বাইপাস এলাকার ১৫ কিলোমিটার ব্যস্ততম ও গুরুত্বপূর্ন সড়কের মেরামত দ্রুততার সাথে সম্পন্ন করছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প ও ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ কর্তৃপক্ষ।
‘বিআরটি’ প্রকল্পের পরিচালক এএসএম ইলিয়াস শাহ বাসসকে জানান, সড়কের যেসব স্থানে বেশি সমস্যা মনে হচ্ছে সেগুলোই আগে সমাধান করা হচ্ছে। সড়কের যে অংশে কার্পেটিং বাকি আছে, সেগুলো দ্রুত শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘ঈদের আগেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে’।
চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস বর্তমানে ঢাকার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাসে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে মিলিত হয়ে ঢাকায় প্রবেশ করেছে। এপথেই রাজশাহী ও রংপুর বিভাগের এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকে। এপথ দিইে প্রতিদিন হাজার-হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীসেতু থেকে জয়দেবপুর চান্দনা চৌরাস্তার দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এ অংশেই কয়েক বছর ধরে বিআরটি প্রকল্পের কাজ চলমান আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিআরটি প্রকল্পের অধীনে সড়কের ওপরে উড়ালসড়ক এবং নিচে কার্পেটিং কাজ চলছে দ্রুত গতিতে। বিআরটি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় নিচের অংশের কার্পেটিং কাজ প্রায় সম্পন্ন।
অপরদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফুর কবির, গাজীপুুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমতউল্লাহ খান দফায়-দফায় বিআরটি কর্তৃপক্ষ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগগ্রতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং ঈদযাত্রা নির্বিঘœ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
ইতিমধ্যে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান চান্দনা চৌরাস্তা, টঙ্গীর মিলগেট, স্টেশনরোড ও টঙ্গী তুরাগ ব্রিজ পর্যন্ত উন্নয়মূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
সূত্র জানায়, বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে। তখন ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৪০ কোটি টাকা। ২০১৬ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। সেটি না হওয়ায় প্রথম দফায় মেয়াদ বাড়ানো হয় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। সে সময় প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা। এরপর আরেক দফায় ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এসময় ব্যয় বেড়ে গিয়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।
পরবর্তিতে করোনার কারণে আবারও সময় বাড়ানো হয়। কাজ শেষ হওয়ার কথা ২০২২ সালের জুন মাসে। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি হয়েছে প্রায় ৭৩ ভাগ। এ অবস্থায় আরেক দফা প্রকল্পটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। সংশোধনী অনুযায়ী প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে আরও দেড়বছর। অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে এ প্রকল্পে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com