বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অনেক দেশে করোনা বাড়ছে, বেখেয়াল হলে চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে জানিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে আমাদের বেখেয়াল হলে চলবে না। আমাদের সেই দিকে লক্ষ রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিল ও দিকনির্দেশনা ছিল।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে।’

ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com