রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রয়োজনের তুলনায় শিক্ষা খাতে বাজেট কম। এ খাতে আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত।
শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, কোথায় আছি আমরা?’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি একজন পরিসংখ্যান সংগ্রাহক হিসেবে কাজ করি। সারা দেশের তথ্য সংগ্রহ করি। তারপর সেসব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করতে চেষ্টা করি। আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে বাস্তবায়ন। আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু বাস্তবায়ন হয় কম। তবে শিক্ষা নিয়ে আমি বলব এ খাতে বাজেট অবশ্যই বাড়ানো উচিত। আমি এটা নিয়ে বারবার কথা বলি সংসদে। সামনে আরও বেশি করে বলব যেন শিক্ষায় বাজেট বাড়ানো হয়।’
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষাবঞ্চিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান।