রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ক্ষমতায় ছিলেন প্রায় সাড়ে তিন বছর। এই সময়ে হেলিকপ্টারে উড়ে তিনি খরচ করেছেন করেছেন সরকারের প্রায় ৯৮ কোটি রুপি। তার মানে প্রতি বছর তিনি খরচ করেছেন ২৮ কোটি রুপি।

ইমরানের হেলিকপ্টারে উড়ার খরচ নতুন সরকার প্রকাশ করেছে।

সরকারের ওই তথ্যমতে, হেলিকপ্টারে উড়তে প্রতি ঘণ্টায় ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৭৫ হাজার রুপি। ইমরান খানের ব্যক্তিগত বাসভবন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

পাকিস্তান সরকারের তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হেলিকপ্টারে উড়তে মোট ব্যয় হয়েছে ৯৪ কোটি ৪০ লাখ রুপি। এর মধ্যে হেলিকপ্টারের জ্বালানিবাবদ খরচ হয়েছে প্রায় ৫১ কোটি রুপি। আর হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় প্রায় ৪৭ কোটি রুপি।

গত ৯ এপ্রিল মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএলের (এন) নেতা শাহবাজ শরিফ।

সূত্র : জিও টিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com