মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, ভোজপুরি গায়িকা শিল্পীরাজের আকুতি

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতের ভোজপুরি গায়িকা শিল্পী রাজের। এ ঘটনায় ভোজপুরী ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গেছে। পাশাপাশি ইন্টারনেটেও আলোচিত হচ্ছেন এই গায়িকা।

জানা গেছে, ভিডিওতে শিল্পীর সঙ্গী হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম বিজয় চৌহান।

এদিকে ভিডিও ভাইরালকাণ্ডে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন শিল্পী রাজ। তিনি ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি শেয়ার করা ভিডিওটি ডিলিট করতে বলেছেন। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই গায়িকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অন্তর্জালে এখনও তার চিত্র ভেসে বেড়াচ্ছে।

উত্তরপ্রদেশের দেওরিয়ায় জন্ম গায়িকা শিল্পী রাজের। বর্তমানে পাটনায় থাকেন তিনি। ২০১৭ সালে শিল্পীর গাওয়া ‘ভুকুর ভুকুর’ গানটি প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভোজপুরি ইন্ডাস্ট্রির খেসারি লাল যাদব, পবন সিং-এর মতো সুপারস্টারদের সঙ্গে বহু হিট গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজ। সেই তালিকায় রয়েছে- ‘জাদা লাগাত’, ‘বস কর পাগলি’, ‘দো ঘুঁনট’, ‘বাবুয়া কে খুশ কর দা’-এর মতো গান। এছাড়াও ‘সহেলিয়া নু রে’, ‘আপনি তো জ্যায়সে ত্যায়সে’, ‘লাইকা পাহিলকা হা’, ‘নীলি নীলি আখিয়া’-র মতো হিট গান উপহার দিয়েছেন এই গায়িকা।

কয়েকমাস আগে ভোজপুরি অভিনেত্রী ত্রিশা কর মধুরের সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় তার এমএমএস ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডি‌ওটিতে মধুরের সঙ্গে আদৌ তার প্রেমিক ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে।

সূত্র- হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com