সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনে সকল রাজনৈতিক দলকে একাত্ম হতে হবে : মহিলা পরিষদ

মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ নেতৃবৃন্দ। আজ রাজধানীতে সংগঠনের কেন্দ্রিয় কার্যালয় বেগম সুফিয়া কামাল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেখা চৌধুরী।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে ডা. ফওজিয়া মোসলেম সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন,  এই ঘটনাগুলো আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও প্রতিটি ঘটনা সাম্প্রদায়িকতার সুঁতোয় বাধা। একশ্রেণীর উগ্রমৌলবাদী গোষ্ঠি ইচ্ছাকৃত ও সুপরিকল্পিতভাবে একের পর এক,  এ ধরণের ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি এ পরিস্থিতি নিরসনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১০টি সুপারিশ উপস্থাপন করে বলা হয়, যে কোন সাম্প্রদায়িক সহিংসতা ও উস্কানিমূলক ঘটনার প্রকৃত অপরাধী ও ইন্ধনদাতাকে গ্রেফতার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে; সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহীতা ও দায়বদ্ধতার আওতায় আনতে হবে; সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে; ডিজিটাল নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে; রাজনীতিতে ধর্মের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে; ধর্মীয় সমাবেশ বা ওয়াজ মাহফিল থেকে ভিন্ন ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং নারীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে; ৭২’ এর সংবিধান যথাযথ প্রয়োগের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠা করতে হবে; মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে সকল রাজনৈতিক  দলের রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করতে হবে এবং সাধারণ শিক্ষার সাথে সমন্বয় রেখে, মাদ্রাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে নীতিমালা তৈরী করতে হবে।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, অর্থনৈতিক সূচকে দেশের অনেক অগ্রগতি হয়েছে। সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ বেড়েছে। তবে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী নানা কুটকৌশল অবলম্বন করে, উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। এ পরিস্থিতি নিরসনে নাগরিক সমাজ ও নারী আন্দোলনকে আরো সংগঠিত হতে হবে। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com