বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তৃণমূলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, তৃণমূলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারে  সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আরো উদ্যোগী হতে হবে।
আগামীকাল ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।
তিনি বলেন, চিকিৎসা সেবা জনগণের অন্যতম মৌলিক অধিকার। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুস্থ, কর্মক্ষম ও প্রগতিশীল জাতি গঠনের লক্ষ্যে সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করছে। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার ও সুসংহত করার লক্ষ্যে সরকার ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮’ প্রণয়ন করেছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় দেশব্যাপী ১৪ হাজার ১৫৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৪ হাজার ১২৭টি ক্লিনিকে সেবা কার্যক্রম চালু রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম ‘কমিউনিটি ক্লিনিক’ কার্যক্রম আজ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে  প্রশংসিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টিস্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা প্রদান, সামাজিক জনসচেতনতা সৃষ্টি এবং গণটিকা কর্মসূচির মাধ্যমে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে কমিউনিটি ক্লিনিক প্রশংসনীয় অবদান রাখছে।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর নিকট মানসম্মত স্বাস্থ্যসেবা যথাযথ ও কার্যকরভাবে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপসহ সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে। এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক দেশব্যাপী স্বাস্থ্য-পরিষেবা কাঠামো ও স্বাস্থ্যব্যবস্থার যুগান্তকারী অগ্রগতির প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
তিনি কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com