রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলার থানচি উপজেলায় আজ সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় চারশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-১ ও ২ মৌসুমে ‘উফশী’ আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  চসাথোয়াই মারমা প্রমুখ।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে প্রতিজন কৃষককে সর্বোচ্চ একবিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য পাঁচকেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com