মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাধবী মুখোপাধ্যায় হাসপাতালে

হাসপাতালে ভর্তি ভারতের বাংলা ছবির কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গতকাল সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ৮০ বছর বয়সী এই তারকা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। জানা গেছে, কিছুদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন অভিনেত্রী। পাশাপাশি সুগারের সমস্যাও রয়েছে। এ ছাড়া বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন মাধবী। তিনি আপাতত ভর্তি রয়েছেন মেডিসিন বিভাগে। তার অসুস্থতার কারণ খুঁজতে এরই মধ্যে একাধিক টেস্ট শুরু করেছেন চিকিৎসকরা। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাধবীকে। দ্রুত শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে বাড়ি আসবেন অভিনেত্রী, এটাই প্রার্থনা পরিবারের। মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন তিনি। পরে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে করেছে সত্যজিতের ‘চারুলতা’ হিসেবে। এ ছাড়া ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’সহ অসংখ্য কালজয়ী ছবি দিয়ে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com