রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ঈদ সামনে রেখে লম্বা ছুটি পড়ে যাওয়ায় শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের এক নির্দেশনার ফলে একই কারণে কিছু স্থানে শুক্রবারও ব্যাংক খোলা ছিল।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।
এ প্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সাড়ে ৯ টা থেকে ১ টা পর্যন্ত; তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
নগদ লেনদেনের সুবিধার্থে এই দুইদিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগও সীমিত পরিসরে খোলা থাকবে।