সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুহিতের মৃত্যুতে শোক বার্তা বিসিবি সভাপতির

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬  মিনিটে রাজধানীর  একটি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা মুহিত। তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
বাংলাদেশ ক্রিকেটে আবুল মাল আবদুল মুহিতের সহযোগিতার  কথা স্মরণ করে বিসিবি সভাপতি নাজমুল বলেন, ‘২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০১৪ আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং ২০১৬ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজনে  দেশের অর্থমন্ত্রী হিসেবে বিসিবি তার সার্বিক সহযোগিতা পেয়েছে।  এসব  মেগা ইভেন্ট আয়োজনে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে তিনি সহযোগিতা করেছেন। তার ইতিবাচকতা এবং শক্তি অনুপ্রেরণাদায়ক ছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে তার সহায়তা এবং বাংলাদেশের ক্রিকেটে তার পৃষ্ঠপোষকতা  চিরদিন কৃতজ্ঞতার সহিত  স্মরণীয় হয়ে থাকবে।’
বোর্ডের পক্ষ থেকে মরহুমের  পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন বিসিবি সভাপতি।
সিলেটে শহরের রায়নগরে পারিবারিক কবরস্থানে সোমবার দাফন করা হবে মুহিতকে। শনিবার ঢাকার গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন একথা জানান।
২০০৮ সালে জাতীয় নির্বাচনে জয় লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান মুহিত। এরপর টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com