বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘এবার পরিস্থিতি নরমালের চাইতেও ভালো’

করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্যে ঈদ কাটলেও এবার মহামারি মুক্ত পরিবেশে ঈদ করবে মানুষ, সঙ্গে রয়েছে দীর্ঘ ছুটি। ফলে এবার ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের শঙ্কা করা হলেও পরিস্থিতি একেবারেই ভিন্ন।

ঈদের ছুটি শুরু হলেও ভিড় দেখা যায়নি ঢাকার বড় বাস টার্মিনাল গাবতলী এবং টেকনিক্যাল ও কল্যাণপুরের কাউন্টারগুলোতে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

রবিবার গাবতলী টার্মিনাল, টেকনিক্যাল ও কল্যাণপুরের কাউন্টার ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত চাপ ছিল, তবে ৮টার পর থেকে ভিড় কমতে থাকে। অনেক কাউন্টারে যাত্রীদের টিকিট ডেকে ডেকে বিক্রি হচ্ছিল।

হানিফের এসি বাসের চালক কামরুল বলেন, এবার পরিস্থিতি নরমালের চাইতেও ভালো। তেমন যানজট নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com